২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেদ ও ওজন কমাতে দইয়ের ভুমিকা

নিরামিষভোজীরা মনে করেন কেবল দুধই ক্যালসিয়ামের প্রধান উৎস নয়, আর এটা মানব শরীরে মেদ কমাতেও সাহায্য করেনা। তবে শরীরের মেদ ও ওজন কমাতে এবং ভূড়ি সংকোচনের ক্ষেত্রে দধির ভূমিকার কোনও জুড়ি নেই। এক গবেষনা জরিপে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 01:42 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

গবেষকরা জানিয়েছেন, যারা স্বাস্থ্য সচেতন এবং মুটিয়ে যাওয়া থেকে নিজেকে রক্ষা করার জন্য তিন বেলা দই খাওয়ার অভ্যাস করেন, তারা শরীরের ওজন শতকরা ২২ ভাগ এবং মেদ ৬১ ভাগ কমাতে সক্ষম হয়েছেন।

য়ুগার্ট বা দধি বা দধি-জাতীয় খাবার ওজন ও মেদ কমায় কিন্তু তাতে ক্যালসিয়ামের ঘাটতি হয় না। গবেষকরা বলেছেন, যারা নিয়মিত দই খায় তারা মেদভূড়ির যন্ত্রনা থেকেও দিনে দিনে রেহাই পাওয়ার পথ খুজে পায়। যারা দই খায় তারা দই না-খাওয়াদের তুলনায় ভূড়ির মেদ শতকরা ৮১ ভাগ কমাতে সক্ষম হয়েছেন।

মার্কিন যুক্তারাষ্ট্রের টেনেসি বিশ্ববিদ্যালয়ে পুষ্টিবিজ্ঞানের অধ্যাপক মাইকেল জ্যামেল জানান, দইভোজীরা গড়পড়তা ১৪ পাউন্ড পর্যন্ত ওজন কমাতে পারে। শুধু তাই নয়, দই পেশী সুগঠিত করতেও সাহায্য করে।

তিনি আরও বলেন, যদিও ডায়েটিং একটি জটিল প্রক্রিয়া, তবু মনে রাখতে হবে আমরা মেদ কমাতে চাই, কিন্তু আমাদের পেশী ধ্বংস করতে চাইনা।

গবেষকরা আরও জানান, কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাদ্য বর্ধমান শরীরে  ক্যালসিয়াম এবং প্রোটিনের অভাব পূরণ করে এবং পাশাপাশি শরীরের মেদ কমাতেও করতে সাহায্য করে,  সাথে ওজনও কমায়।