২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিনেসোটায় ১ ছাত্র গুলি করে দাদা-দাদীসহ ১০ জনকে হত্যা করেছে

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় এক স্কুল ছাত্র গুলি করে তার দাদা-দাদী এবং আরও আটজনকে হত্যা করে। ঘটনাটি ঘটে সোমবার, ইণ্ডিয়ান রিজার্ভেশনের একটি স্কুলে। পরে ঐ ছাত্রটির মৃতদেহ গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

১৯৯৯ সালের ২০ এপ্রিলে সংঘটিত ’কলম্বাইন ম্যাসাকার’-এর পর দ্বিতীয়বারের মতো এরকম একটি ঘটনা ঘটল।স্কুলে হত্যাকান্ড সংঘটনের আগে ছাত্রটি নিজ বাড়িতে তার দাদা-দাদীকে গুলি করে হত্যা করে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্কুলছাত্রের গুলিতে ছয় জন ছাত্র, একজন শিক্ষক এবং একজন নিরাপত্তা কর্মী নিহত হয় বলে এফবিআই মুখপাত্র মেকক্যাব সংবাদ সম্মেলনে জানান।

স্কুল পরিচালক বলেন, তার (ছাত্র) দাদা একজন পুলিশ কর্মকর্তা। দাদার ব্যবহৃত পিস্তলটির মাধ্যমেই সে এই ঘটনাটি ঘটায়।

ম্যাকক্যব বলেন, ছাত্রদের মৃতদেহগুলো একটি রুমে পাওয়া যায়। ।

ম্যাকক্যাব আরও বলেন, এই ঘটনায় আরও ১৪/১৫ জন ছাত্র মারাত্মক আহত হয়।

১৯৯৯ সালের ২০ এপ্রিলে কলম্বাইন হাইস্কুলে দুই ছাত্রের গুলিতে ১২ জন ছাত্র, একজন শিক্ষক নিহত এবং ২৩ জন আহত হবার ঘটনার পর ইটিই যুক্তরাষ্ট্রে সবচে’ ভয়াবহ স্কুল হত্যাকান্ড।