২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাহুল গান্ধীকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মোশাররফের ছেলে

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ছেলে বিলাল মোশাররফ ভারতের কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধীর পুত্র রাহুল গান্ধীকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বিলাল মোশাররফ তার দাদী জারিন ও বড় চাচা জাভেদের সাথে ভারতে বেড়াতে আসেন। সাপ্তাহিক ছুটির দিনে বিলাল রাহুল গান্ধীর সাথে দেখা করেন। বিলালের এ সাক্ষাত সম্পর্কে ভারতে

পাকিস্তান দূতাবাসের মুখপাত্র রাই রিয়াজ হুসেন জানান, “সাক্ষাতটি ছিল একান্তই ব্যক্তিগত।”

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিলাল মোশাররফ রাহুল গান্ধীকে তার রাজনৈতিক কর্মকান্ড সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। ওই আলাপচারিতায় তিনি রাহুল গান্ধীকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানান।

ভারতে আতিথেয়তা সম্পর্কে বিলাল যথেষ্ট ইতিবাচক মনোভাব পোষণ করেন। তেইশ বছর পর বেড়াতে এসে বিলালের দাদী জারিন মোশাররফ ভারতের রাজধানী নয়াদিল্লীতে তার আদি আবাসস্থল ও কলেজ ঘুরে যান।

সফরকালে তারা তিন জন নয়াদিল্লীর দরয়াগঞ্জে তাদের পরিবারের আদি আবাস স্থল ‘নেহারওয়ালি হাভেলি’তে অবস্থান করেন। সেখানেই ১৯৪৩ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ জন্ম গ্রহণ করেন।

এদেিক এপ্রিলে ভারত-পাকিস্তানের ক্রিকেট খেলা দেখার জন্য প্রেসিডেন্ট মোশাররফ হোসেন নয়াদিল্লীতে আসতে পারেন।