২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেটে আমেরিকার সংস্কৃতির আধিপত্য মোকাবেলায় উদ্যোগী হলেন শিরাক

ফরাসী প্রেসিডেন্ট জ্যাক শিরাক ইন্টারনেটে আমেরিকার সংস্কৃতির আধিপত্য মোকাবেলার পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি বলেছেন ব্রিটিশ, জার্মান ও স্পেনিশ সরকারের আর্থিক সহযোগিতায় অন লাইনে সমগ্র ইউরোপের সাহিত্য সম্পর্কিত তথ্যের ভান্ডার তৈরি করা হবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 05:26 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

শিরাক বলেন, আমেরিকার ওয়েব সার্চিং  ইঞ্জিন গুগল এর সহায়তা ইউরোপের পাঁচটি মর্যাদাসম্পন্ন গ্রন্থাগারের প্রায় দেড় লাখ বই ও নথিপত্রের সন্ধান পাওয়া যাবে।

সাংস্কৃতিক  ঐতিহ্্যর ভিন্নতা নিয়ে এসে ফ্রান্স ও ইউরোপ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। তিনি বলেন এটা খুবই ঝুঁকিপূর্ন যে কিভাবে শুধুমাত্র আমেরিকার আধিপত্যে আগামী প্রজন্ম পৃথিবীকে দেখবে।

দিত্বীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত আমেরিকার সাংস্কৃতিক আধিপত্যকে  ফ্রান্স ভয় পেতো।

আগামী মাসে ফ্রন্সের সংস্কৃতি মন্ত্রী ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে। মার্চে প্যারিসে শিরাক ইউরোপীয় সাংস্কৃতিক সপ্তাহের একটি রূপরেখা প্রদান করবেন।