২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ কার্যক্রমে সংস্কারের প্রস্তাব দিয়েছেন আনান

নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বাড়ানোসহ কিছু মৌলিক পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব কফি আনান। তিনি আজ ১৯১ সদস্যের সাধারন পরিষদে এ ব্যাপারে তার সংস্কার-প্রস্তাব উত্থাপন করবেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 02:20 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

প্রস্তাবের উল্লেখযোগ্য কয়েকটি দিক হল মানবাধিকার প্যানেল ও নিরাপত্তা পরিষদ পুনর্গঠন এবং আর্ন্তজাতিক উন্নয়ন ইস্যুতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ।

আনান চান আর্থিক, সামরিক এবং কূটনৈতিকভাবে জাতিসংঘকে সহায়তা প্রদানের জন্য নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ থেকে বাড়িয়ে ২৪ করা। তবে স্থায়ী ও নির্বাচিত সদস্য সংখ্যার ব্যাপারে তার মতভিন্নতা আছে।

সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে আনান আনীত এ সংস্কার প্রস্তাবকে কেবল সর্মথন কুড়ালেই চলবে না, বিশ্ব নেতাদের সাথে একটি সমঝোতায়ও আসতে হবে তাকে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্র অর্থাৎ বুশ প্রশাসনের দৃষ্টিভঙ্গি এখনও পরিস্কার নয়। তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচীতে স্ক্যান্ডাল, জাতিসংঘ নিরাপত্তা বাহিনীর যৌন নির্যাতন সম্পর্কিত রিপোর্ট এবং ইরাকে মার্কিন সামরিক অভিযানের বিপক্ষে জাতিসংঘের অবস্থানের কারণে আনান এবং জাতিসংঘের ওপর প্রচন্ড ক্ষেপে আছেন বুশ প্রশাসন।

জাতিসংঘকে পুর্নগঠন করবেন এ মর্মে যুক্তরাষ্ট্রের আশীর্বাদ পেয়েই ৮ বছর আগে কোফি আনান মহাসচিব পদে অধিষ্ঠিত হয়েছিলেন। কিন্ত সম্প্রতি কিছু কেলেঙ্কারীর কারনে তাকে বেশ সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।

তবে অবশিষ্ট দু’বছরের মেয়াদ যদি তিনি পূর্ণ করতে পারেন তাহলে হয়তো নতুন সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করার একটা সুযোগ তিনি পাবেন।