ইরাকে বন্দুকযুদ্ধে ২৪ জঙ্গি নিহত
বাগদাদের কাছে ইরাকি জঙ্গি ও মার্কিন সেনা বাহিনীর মধ্যে সংঘটিত বন্দুকযুদ্ধে ২৪ জঙ্গি নিহত হয়েছে বলে মার্কিন বাহিনী দাবি করেছে।
অধিকন্তু রাজধানী বাগদাদ থেকে ৩০ কিলোমিটার দূরে সংঘটিত ওই অতর্কিত হামলায় ছয় মার্কিন সৈন্য এবং সাত জঙ্গি আহত হয়।
এদিকে উত্তরাঞ্চলীয় মসুল শহরে রোববার পুলিশের দুর্নীতি দমন অধিদপ্তরের প্রধান আত্মঘাতি বোমা হামলায় নিহত হন।
ইরাকি জঙ্গিরা তার জানাযায়ও হামলা চালায়। হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়। আল-কায়দার ইরাক শাখা জানিয়েছে, মসুলে তারাই হামলা চালিয়েছে।
বাগদাদের উত্তরাঞ্চলীয় শহর বাকুবার একটি ন্যাশনাল গার্ড ফাঁড়িতে জঙ্গিদের আক্রমনে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে।
মসুল প্রধানত সুন্নি মুসলিমদের শহর। এ শহরে সুন্নি মুসলিম জঙ্গিদের শক্তিশালী অবস্থান রয়েছে। সাম্প্রতিক সময়ে মসুলে বেশ কয়েকটি জঙ্গি হামলা সংঘটিত হয়েছে।
