উন্নত দেশগুলোকে আগামী ৫ বছরের মধ্যে কৃষিক্ষেত্রে ভর্তুকি প্রদান বন্ধ করতে হবে: জি-২০
উন্নয়নশীল দেশসমূহের সংগঠন জি-২০ উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন আগামী পাঁচ বছরের মধ্যে কৃষি-ভর্তুকি দেওয়া বন্ধ করে।
জি-২০ গ্র“পের প্রধান ব্রাজিলের বাণিজ্য ও পররাষ্ট্রমন্ত্রী সেলসো আমোরিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংগঠনের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে শনিবার এক লিখিত বিবৃতিতে একথা বলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ডিসেম্বরে বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনে কি কি বিষয় নিয়ে উন্নত দেশগুলোর সাথে দর কষাকষি করা যায় সে ব্যাপারে তারা এটি ন্যুনতম সমঝোতায় উপনীত হয়েছেন।
উন্নয়নশীল দেশগুলো অভিযোগ করছে যে, কৃষিক্ষেত্রে ধনীদেশগুলোর ব্যাপক ভর্তুকি প্রদান এবং নিজস্ব বাজার নিয়ন্ত্রণ উৎপাদিত কৃষি ও অন্যান্য পণ্যের মূল্যপতন ঘটাচ্ছে। আমোরিন বলেন, “ধনীদেশগুলোকে অবশ্যই উল্লেখযোগ্য মাত্রায় কৃষি-ভর্তুকি কমাতে হবে, আমরা এ মর্মে তাদের প্রতি আহ্বান জানিয়েছি।”
মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপান তাদের কৃষি সংক্রান্ত নীতিমালা পুনর্গঠনের প্রতিশ্র“তি দিয়েছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলো মনে করছে যে, উন্নত দেশগুলো এক্ষেত্রে কিছুই করছে না।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৫টি দেশ কৃষকদের ব্যাপকহারে ভর্তুকি প্রদান করে থাকে। গত বছর থেকে তারা কৃষিভর্তুকি প্রত্যাহার করার প্রতিশ্র“তি দিলেও সুনির্দিষ্ট কোনও তারিখ তারা এখানও ঘোষণা করেনি।
ভারতের বাণিজ্য মন্ত্রী কমল নাথ বলেন, “ব্যাপক হারে কৃষি-ভর্তুকির অবশ্যই অবসান হতে হবে, কেবল মুখরোচক কথা বললেই চলবে না। ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সময়োত্তীর্ন প্রতিশ্র“তি দিচ্ছে, এসব প্রতিশ্র“তির কোনও গ্রহণযোগ্যতা থাকতে পারে না।”
কমল নাথ আরও বলেন, “ যত দ্রুত সম্ভব বাণিজ্য-ভর্তুকিও প্রত্যাহার করতে হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যেই তা করতে হবে।”
উল্লেখ্য, ১৮ মাস আগে বিশ্ব বাণিজ্য সংস্থার কাননুন সম্মেলন ব্যর্থ হবার পর উন্নয়নশীল দেশগুলো জি-২০ গ্র“প গঠন করে। এ গ্র“পে রয়েছে ভারত, চীন, আর্জেন্টিনা এবং ব্রাজিল।
