নকশাল সমস্যা নিয়ে ভারতের সাতটি রাজ্যে বৈঠক
নকশাল আন্দোলন প্রতিরোধকল্পে কৌশলগত বিষয়ে উপর আলোচনার জন্য দিল্লীতে শনিবার অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গ সহ সাতটি রাজ্যের স্বরাষ্ট্র সচিবগন বৈঠকে বসেছেন। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচীব এ কে দেব বলেছেন আমরা ইউনিয়ন হোম সেক্রেটারীর অনুরোধে বৈঠকে মিলিত হচ্ছি।
বর্তমান ভারতের এ সাতটি রাজ্যে ক্রমাগত নকশালদের ধ্বংসাতœক কার্যাবলী বেড়েই চলেছে। বিশেষ করে অন্ধ্র প্রদেশে তাদের তৎপরতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। নকশালদের প্রতিরোধ করতে গিয়ে অসংখ্য পুলিশের জীবন বিসর্জন দিতে হয়েছে সেখানে।
