২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চালর্স-ক্যামিলার বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে

প্রিন্স চালর্স এবং ক্যামিলা পার্কার বাউলসের বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান সরাসরি টিভিতে সম্প্রচার করা হবে বলে প্রিন্সের মুখপাত্র জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 11:40 AM

Updated : 26 Apr 2022, 05:27 PM

কেন্টারবেরির আর্চবিশপ রোয়ান উইলিয়ামস চালর্সের বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান পরিচালনা করবেন। উইন্ডসর ক্যাসলে এ আশীর্বাদ অনুষ্ঠিত হবে। এপ্রিলের ৮ তারিখে চালর্স-ক্যামিলার বিয়ে উইন্ডসর টাউন হলে অনুষ্ঠিত হবে । মুখপাত্র ক্লেয়ারেন্স হাউজ জানান, বিয়ের অনুষ্ঠানটি টিভিতে দেখানো হবে না।

রাজ পরিবারের বেশীর ভাগ সদস্য এ বিয়েতে অনুপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিয়ের অনুষ্ঠানটি হবে খুবই সাদামাটা এবং একান্ত পরিবেশে।

সেন্ট জর্জ চ্যাপেলে বিয়ের আশীর্বাদ অনুষ্ঠানে চালর্সের মাতা রাণী দ্বিতীয় এলিজাবেথ এবং পিতা ডিউক অব এডিনবরা অংশগ্রহন করবেন। রাজ পরিবারের সকল বয়োজেষ্ঠ্য সদস্যও আশীর্বাদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

১৯৮১ সালে সেন্ট পলস্ ক্যাথিড্রলে লেডি ডায়ানা স্পেনসারের সাথে যখন প্রিন্স চালর্সের বিয়ে হয়, তখন এ বিয়ের অনুষ্ঠান বিশ্বের ৮‘শ মিলিয়ন দর্শক টিভিতে দেখতে পেয়েছিল। দীর্ঘ ২৩ বছর পর বিশ্ববাসি টিভিতে আবারও প্রিন্স চালর্সকে এরকম একটি বিয়ের অনুষ্ঠানে দেখতে পাবে।

কিন্তু এপ্রিলের ৮ তারিখে অনুষ্ঠেয় প্রিন্সের বিয়েতে খুব কম সংখ্যক অতিথি উপস্থিত থাকবেন। চালর্সের দুই পুত্র উইলিয়াম ও হ্যারি এবং ক্যামেলিয়ার পুত্র-কন্যা এ বিয়েতে উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রিন্সের আরেক মুখপাত্র বলেন, আশীর্বাদ অনুষ্ঠান যে টিভিতে সম্প্রচার করা হবে, এ ধরনের চিন্তা-ভাবনা তাদের ছিল না। কারণ তারা ভেবে রেখেছেন, বিয়েটা হবে সাদামাটা এবং একান্ত ঘরোয়া পরিবেশে।  খবর বিভিন্ন বার্তা সংস্থার।