২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লাস্টিক সার্জারি এখন সাধারণ বিষয়

ত্বকের ক্যান্সার ও পোড়া রোগীদের জন্য প্লাস্টিক সার্জারি এখন একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 05:23 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বিভিন্ন বার্তাসংস্থার সূত্রে জানা যায়, ব্রিটিশ অ্যাসোসিয়েশন অব প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞরা এক সংবাদ সম্মেলনে বলেন, প্রচারমাধ্যমগুলো প্লাস্টিক সার্জারির বিষয়টিকে অযথাই জটিল করে দেখাচ্ছে। তারা প্লাস্টিক সার্জারির ব্যাপারে ইতিবাচক ধারণা দেওয়ার জন্য প্রচারমাধ্যমগুলোকে আহ্বান জানিয়েছেন।

দুর্বৃত্তদের ঠেকাতে গিয়ে এক ক্লাব বাউন্সারের নাকের বারোটা বেজে গিয়েছিল। বিশেষজ্ঞরা তার সে নাকটিকে প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিখুঁত করে দিয়েছেন। বিশেষজ্ঞরা সার্জারির মাধ্যমে উপকৃত হয়েছেন এমন কিছু উদাহরণ তুলে ধরেন।