২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরিকোতে ফিলিস্তিনিদের সীমিত অধিকার লাভ

ইসরায়েল বুধবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে পশ্চিম তীরের জেরিকো হস্তান্তর করলেও সেখানকার ওয়েসিস শহরের উত্তর ও দক্ষিণাঞ্চল এখনও তাদের নিয়ন্ত্রণে রেখেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

কয়েক সপ্তাহের অচলাবস্থার পর রামাল্লার চেকপয়েন্ট থেকে ইসরায়েল সেনা সরিয়ে নেওয়ায় দু’ শহরের মধ্যে অবাধ চলাচলের পরিবেশ সৃষ্টি হচ্ছে। বর্তমানে ১৮ হাজার ফিলিস্তিনি জেরিকোতে অবস্থান নিয়েছে।

এদিকে ফিলিস্তিনিরা জেরিকোতে ইসরায়েলিদের প্রবেশ নিয়ন্ত্রণে জেরিকোর এক কিলোমিটার বাইরে তাদের নিজেদের চেকপয়েন্ট বসিয়েছে।