২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে অচলাবস্থার মধ্যে এমপিদের শপথ গ্রহন

ইরাকের নতুন অন্তর্বর্তীকালীন পার্লামেন্টের প্রথম অধিবেশন নুতন সরকার গঠনের জন্য ভোটগ্রহন ছাড়াই শেষ হয়েছে। রাজনৈতিক দলগুলোর মতানৈক্যের কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

কুর্দি ইস্যুকে কেন্দ্র করে শিয়া এবং কুর্দি দলগুলোর মধ্যকার আলোচনা ভেস্তে গেছে। গত জানুয়ারি মাসে ইরাকে অনুষ্ঠিত নির্বাচনে শিয়া এবং কুর্দিরা জয় লাভ করে।

পার্লামেন্টে ২৭৫ জন ডেপুটির শপথ গ্রহনের পর অধিবেশনের সমাপ্তি টানা হয়।

অধিবেশন চলাকালে মুহুমুর্হু মর্টারের আঘাতে বাগদাদেদর কাছাকাছি গ্রীন জোন এলাকা বিধ্বস্ত হয়ে গেছে।

মধ্যস্থতাকারীরা বলছেন, পার্লামেন্টে রাজিৈতক দলগুলো আশা এ মাসের শেষের দিকে একটি সমঝোতায় পৌছাঁনোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।

গত বুধবার সকালে বাগদাদ থেকে ৩৫ মাইল উত্তর পূর্ব দিকে বাকুবা শহরে একটি চেক পয়েন্টের কাছে  গাড়ী বোমা হামলায় তিন ইরাকী সেনা নিহত হয়  এবং আহত হয় আরো সাতজন।

এদিকে মর্টারের আঘাতে সাদ্দাম শাসনামলে নির্মিত কনভেনশন সেন্টার ধ্বংস হয়ে গেছে।

বেলা সাড়ে এগারোটায় অধিবেশন শুরু হয় এবং তা প্রায় কয়েক ঘন্টা স্থায়ী হয়।  পরবর্তী বৈঠক কবে নাগাদ শুরু হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।

বাগদাদে অবস্থানরত বিবিসি’র সংবাদদাতা জিম মুইর বলেছেন, সাদ্দামের স্বৈরশাসনামলের ধারা দেশটিতে দীর্ঘকাল স্থায়ী থাকার ফলে সেখানে বহুদলীয় রাজনীতি চর্চায় সংকট দেখা দিয়েছে।

সিদ্ধান্ত গ্রহনে বিলম্বের কারণে ইরাকের রাজনৈতিক কর্তাব্যক্তিরা জনগনের অনাস্থার তোপে পড়েন কি না, সে ভয়ে আছেন। তারা তড়িঘড়ি বৈঠকে বসেন, সবাইকে এটি বোঝানোর জন্য যে, কিছুটা হলেও অগ্রগতি হচ্ছে।

ইরাকের আরব সুন্নীরা কুর্দি বিদ্রোহীদের সাথে  ইরাকের জাতীয় সেনাবাহিনীতে তাদের অংশগ্রহনের ব্যাপারে আলোচনায় বসতে চাচ্ছে।   

তেল সমৃদ্ধ কুর্দি অধ্যুষিত এলাকার নিয়ন্ত্রন নিয়েই মূলত বাক-বিতন্ডা চলছে।

সংখ্যা লঘিষ্ঠ সুন্নী মুসলমানদের দীর্ঘকালব্যাপী জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তারকারী পদচারণার ফলে  শিয়া মুসলমান এবং কুির্দ নেতারা বলতে গেলে নিষ্ক্রিয় ছিলেন।

গত বুধবার ছিল কুর্দিদের জীবনের মর্মান্তিক ট্রাজেডির বর্ষপূর্তি। ১৯৮৮ সালে সাদ্দাম শাসনামলের এ দিনে সেখানে প্রায় ৫ হাজার লোককে বিষাক্ত গ্যাসের আক্রমনে মৃত্যবরণ করতে হয়। 

কুর্দি নেতা ফুয়াদ মাসুম  বলেন, সাদ্দাম দুঃশাসন অবসানের  পর আজকের এ দিনে আমরা পার্লমেন্টের সূচনা করতে যাচ্ছি।