২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে আল কায়েদা দখলকৃত কারাগারগুলোতে পুলিশী অভিযানে নিহত ২২

ফিলিপিনো পুলিশ মঙ্গলবার আল কায়েদা সন্দেহবাদীদের দ্বারা দখলকৃত ওই দেশের বেশিরভাগ কারাগারগুলোতে ব্যাপক অভিযান চালায় এবং অভিযান চলাকালে দখলদার বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ২২ জন নিহত হয়। বিভিন্ন বার্তা সংস্থার খবরে প্রকাশ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 04:25 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

ফিলিপাইন সরকারের এক সচিব বলেন, নিহতদের মধ্যে মুসলিম উগ্রবাদী আবু সায়াফ গোষ্ঠীর চার সদস্য রয়েছে। নিহতদের মধ্যে ২১ জন কয়েদী এবং একজন কারাগার মূখপাত্র রয়েছে। অভিযানে আহত হয় পাঁচ জন পুলিশ সদস্য।

অভিযানে অংশ নেওয়া দলগুলোর ভূমিকার প্রশংসা করেন প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগল। প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ইগনাসিও বুনে এক বিবরনীতে বলেন আইন শৃংখলা রক্ষাবাহিনী বিদ্রোহীদের শান্তিপূর্নভাবে আত্মসমর্পনের সকল প্রকার সুযোগ রেখেছিল।

মেট্রো ম্যানিলা পুলিশ চীফ অ্যাভেলিনো রাজন বলেন কারাগারগুলোতে আল কায়েদা সংগঠনের সাথে সংশ্লিষ্ট সন্ত্রাসী সংগঠন আবু সায়াফ গ্র“পের বন্দীরা কারাগার দখল করে নেবার পর তাদের বিরুদ্ধে মঙ্গলবার সকালে অভিযান শুরু হয়। বিদ্রোহীদের বেরিয়ে আসার জন্য দশ মিনিট সময় দেওয়া হলেও, তারা কারারক্ষীদের ছুরিকাহত করে তাদের কাছ থেকে পিস্তল এবং আগ্নেয়াস্ত্র কেড়ে নেয়। সেই মুহূর্তে গুলিবর্ষন ছাড়া কোন পথ ছিল না বলে তিনি জানান।

তিনি আরো বলেন আমরা কোন নিরীহ লোকের ওপর গুলি চালাইনি, যারা আমাদের ওপর গুলি ছুড়েছিল তাদের দিকেই আমার গুলি ছুড়েছি। অভিযান চলাকালে আবু সায়াফ গ্র“পের কিছু সদস্য কয়েকটি কারাগার থেকে পালিয়ে যায়।