দারফুরের মৃতদের অধিকাংশই মারা যায় অসুস্থতা এবং অপুষ্টিতে
গত ১৮ মাসে সুদানের দারফুরে প্রায় এক লাখ ৮০ হাজার লোক মারা যায়। এদের মধ্যে অধিকাংশই মারা যায় অসুস্থতা এবং অপুষ্টিতে। জাতিসংঘের তথ্য মতে মৃতের সংখ্যা প্রায় ৭০ হাজার। এই মৃতদের মধ্যে কেউই কোন সংঘাতে মারা যায়নি বলে জানান জেন এ্যাগল্যন্ড । খবর বার্তা সংস্থার।
সরকার সমর্থিত মিলেশিয়দের হত্যা এবং ধর্ষণের শিকার হয়ে প্রায় ২০ লাখ লোক ঘর-বাড়ি ও গ্রাম ছাড়া হয়েছিল। তবে জাতিসংঘ এসব অঞ্চলে সহিংসতায় নিহতদের কোন সংখ্যা উল্লেখ করেনি।
জাতিসংঘের জরুরি ত্রাণ বিষয়ক প্রধান কর্মকর্তা বলেন, গত দেড় বছরের প্রতি মাসে অসুস্থতা এবং অন্যান্য প্রতিশোধক কারনে গড়ে ১০ হাজার লোক মারা যায়।
মিঃ এ্যাগল্যন্ড সংবাদ সংস্থাকে জানান, গত ১৮ মাসে যদি দুই লাখেরও বেশি লোক মারা যায়। কিন্তু প্রতি মাসে গড়ে ১০ হাজার লোক মারা যাওয়ার ঘটনাকে তিনি স্বাভাবিক সংখ্যা হিসেবে মনে করেন।
গত বছর বিশ্ব সাস্থ্য সংস্থা জানায়, মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সময়ে প্রধানত রোগে ভুগে এবং বিভিন্ন ক্যাম্পে সংঘাতের কারনে ১০ হাজার লোক মারা যায়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ্যামনেষ্টি ইন্টার ন্যাশনাল’র তথ্যমতে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত শত শত গ্রাম আক্রমনের ফলে গতমাস পর্যন্ত ৫০ হাজার লোক মারা যায়।
২০০৩ সালের শুরুর দিকে সহিংসতা শুরু হওয়ার পর থেকে প্রায় ২০ লাখ লোক যারা তাদের গ্রাম ছেড়ে চলে এসেছে তারা দারফুরের কেন্দ্রিয় শহরের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় চেয়েছে।
