২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লিনটন হাসপাতাল ছেড়েছেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন সফল অস্ত্রোপচারের চারদিন পর সোমবার হাসপাতাল ত্যাগ করেছেন। বৃহস্পতিবার নিউইয়র্ক প্রেসবিটারিয়ান হাসপাতালে ক্লিনটনের হৃৎপিন্ড থেকে ফ্লুইড এবং স্কার টিস্যু অপসারণ করা হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

ক্লিনটন এক বিবৃতিতে বলেন, ‘আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসতে পেরে খুবই খুশি এবং আগামী মাসের মধ্যে কাজে যোগ দিতে পারবো বলে আশা করি।

হাসপাতাল থেকে বাড়ি ফেরা পর্যন্ত স্ত্রী হিলারি ক্লিনটন তাঁর সাথেই ছিলেন। গতকাল বিকাল ৫টার পরে এসইউভিএস-মডেলের পাঁচ-ছ’টি গাড়ির বহর নিয়ে ক্লিনটনকে প্রেসবিটারিয়ান হাসপাতাল ত্যাগ করতে দেখা যায়।

আমেরিকার প্রায় ১০ হাজার লোক প্রেসিডেন্ট ক্লিনটনের সুস্থতা কামনা করে ওয়েব সাইটের মাধ্যমে বার্তা পাঠান।