২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে ইরানে হামলা চালাবার পরিকল্পনা নিয়েছে ইসরাইল

ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে কূটনৈতিক চাপ যখন সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে তখন সেগুলো ধ্বংসের জন্য ইসরাইলের আকস্মিক হামলার আশংকা সকলকে ভাবিয়ে তুলেছে। ইসরাইল বলতে চাচ্ছে কূটনৈতিকভাবে এর কোন সুরাহা না হলেই তারা ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের জন্য আকাশ এবং স্থলপথে যৌথ আক্রমন চালাবে। সেজন্য তাদের প্রস্ততিও শুরু হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 04:37 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

ইসরাইলী প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন এর মন্ত্রীপরিষদ ফেব্র“য়ারী মাসেই এক সিদ্বান্তে ইরানে হামলার ‘প্রাথমিক র্কতৃত্ব’ প্রদান করেছে। ইরানের মরুভূমিতে নাতাজ ইউরোনিয়াম প্রকল্পে আঘাত হানতে তেলআবিব প্রস্তুত বলে সানডে টাইমস জানায়।

পত্রিকাটি জানায়, ইসরাইল আক্রমন করতে  তার অভিজাত শালডাগ (মাছরাঙ্গা) কমান্ডো ইউনিট ব্যবহার করবে এবং মাটির নিচে প্রবেশ করে বিস্ফোরন ঘটাতে পারে এমন বাঙ্কার বোমার হামলার জন্য এফ-১৫ বিমান অগ্রনী ভূমিকা পালন করবে।

ইসরাইল তার পরিকল্পনা নিয়ে আমেরিকান কর্মকর্তাদের সাথে আলোচনা করতে গেলে তারা স্পষ্ট বুঝিয়ে  দিয়েছে,

আর্ন্তজাতিক সম্প্রদায় যদি উচ্চাভিলাষী পারমাণবিক কর্মসূচী থেকে ইরানকে নিবৃর্ত্ত করতে না পারে তাহলে ইসরাইল কোন হামলা চালালে যুক্তরাষ্ট্র কোন প্রতিবাদ করবে না।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিজা রাইস সানডে টাইসম পত্রিকার রিপোর্টের জবাবে বলেন, ইসরাইলে সামরিক অভিযানের পেছনে আমেরিকার উৎসাহ নেই। ওয়াশিংটন কূটনৈতিক সমাধানে আগ্রহী।

ইসরাইলের পার্লামেন্ট সদস্য জেনারেল (অব:) ইপরাইম øে বলেন,“ ইরানের হুমকির মুখে ইসরাইল । কূটনৈতিক পদক্ষেপসহ অন্যান্য ব্যবস্থায় যদি সমাধান না হয় তাহলে  প্রতিকারের জন্য শেষ মুহূর্তে  ইরান আক্রান্ত হতে পারে। আর এ পর্যায়ে আমেরিকা মূল ভূমিকা পালন করবে। ”

ইরান বলছে তারা শান্তিপূর্ণ কাজে বিদুৎ্য উৎপাদনে পারমাণবিক কর্মসূচী অব্যাহত রাখতে চায়।ইরানে ইসলামী বিপ্লব ও পরবর্তী সরকারকে সর্মথন দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে ইরান সরকারের এক মুখপাত্র বলেন, তাহলে ১৯৭৯ সাল থেকে  মার্কিন ব্যাংকগুলোতে ইরানের জমে থাকা অর্থ কেন ফিরিয়ে দেয়া হচ্ছেনা? প্রকারান্তরে ইরান বলতে চাচ্ছে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ, আর্ন্তজাতিক ক্ষেত্রে এবং এ অঞ্চলে ইরান বিরোধী  শত্র“তামূলক আচরনেরও অবসান হওয়া উচিৎ।