অপারেশনের পর ক্লিনটন সুস্থ হয়ে উঠছেন
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বৃহষ্পতিবার এক অপারেশনের পর সুস্থ হয়ে উঠছেন। ছয়মাস পূর্বে তাঁর হার্টের বাইপাস সার্জারি হয়েছিল। ওই সার্জারির পর হার্টে ফ্লুইড দেখা দিলে সাম্প্রতিক সময়ে আরেকবার অপারেশনের প্রয়োজন পড়ে। খবর বার্তা সংস্থার।
তাঁর মুখপাত্র জিম কেনেনডি ই-মেইলে সংবাদ সংস্থাকে জানান, আমি যতটুকু জানি তিনি হাসপাতালে অসুস্থতার পর আবার আরোগ্য লাভ করেছেন। তবে যুক্তরাষ্ট্রের এই ৪২তম প্রেসিডেন্ট কবে নাগাদ হাসপাতাল থেকে মুক্তি পাবেন তা এখনি বলা যাচ্ছেনা।
বৃহস্পতিবার অপারেশন হবার পর ক্লিনটন বিশ্রামের জন্য হয় নিউইয়র্ক এর প্রেসবাইট্রেইন হাসপাতাল কিংবা কলোম্বিয়া ইউনিবার্সিটি মেডিক্যাল সেন্টারে যেতে পারেন। অপারেশন সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকগণ বলেন, এই অপারেশন তেমন একটা বিপজ্জনক নয়। তারা বলেন, ফুসফুসের যে জটিলতা দেখা দিয়েছিল তা সরিয়ে দেয়া হয়েছে।
গত সপ্তাহে ক্লিন্টন তাঁর বাড়ির কাছে ক্যাপাকোয়ায় মর্নিং ওয়ার্ক করার সময় শ্বাসকষ্ট অনুভব করেন। বাইপাস সার্জারির পর এই প্রথম তাঁর অসুস্থতার সূত্রপাত ঘটে।
