২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে জেল ভেঙ্গে পালাতে গিয়ে পুলিশের গুলিতে ৬ জন নিহত

আল-কায়েদা সংশ্লিষ্ট এক ফিলিপিনি জঙ্গি বাহিনীর কিছু সদস্য সোমবার জেল ভেঙ্গে পালাতে গেলে পুলিশের গুলিতে কমপক্ষে ছয় জন নিহত হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 03:30 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

ফিলিপাইনের ক্যাম্প বাগং দিওয়া কারাগার থেকে উক্ত জঙ্গিরা পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে ওই ছয় ব্যক্তি নিহত হয়।

উল্লেখ্য, ক্যাম্প বাগং দিওয়া কারাগারের তৃতীয় তলায় আবু সায়াফ জঙ্গি গোষ্ঠির সদস্যরা বন্দি ছিল।

পুলিশের একজন মুখপাত্র জানায়, জঙ্গিদের জেল ভেঙ্গে পালানোর ঘটনায় আট থেকে দশ জন কারাবন্দি সহযোগিতা করে থাকতে পারে।