২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ২০

ব্রাজিলের দক্ষিনাঞ্চলে পর্যটকবাহী একটি বাস মালবোঝাই একটি ট্রাকে আছড়ে পড়লে সাতজন নিহত এবং ২০ জন আহত হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 12:43 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

পুলিশ জানায়, বাস চালক ঘুমিয়ে পড়েছিল। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে এবং পাঁচ পর্যটকসহ সাত ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়।

৫১ জন পর্যটক নিয়ে বাসটি উত্তরাঞ্চলীয় মারানহাও রাজ্য থেকে গইয়াস রাজ্যের রাজধানী গইয়ানিয়ায় যাচ্ছিল। খবর বার্তা সংস্থার।