২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন থেকে সিরীয় সৈন্য প্রত্যাহার: ওয়াশিংটনের সতর্ক অভিনন্দন

লেবানন থেকে সৈন্য প্রত্যাহার সংক্রান্ত সিরীয় অঙ্গীকারকে সতর্কতার সাথে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে লেবাননে সিরীয় সৈন্যের উপস্থিতি অব্যাহত রাখার দাবিতে মিছিল-সমাবেশও অব্যাহত আছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 11:40 AM

Updated : 26 Apr 2022, 05:26 PM

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস সৈন্য প্রত্যাহার সম্পর্কে বলেন, এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তবে তিনি এবং অন্যান্য কর্মকর্তাদের অভিমত হল পূর্ণ সৈন্য প্রত্যাহারের কাজটি অতি দ্রুত সম্পন্ন করতে হবে। খবর বার্তা সংস্থার।

সিরিয়া লেবানন থেকে ১৪ হাজার সৈন্য প্রত্যাহার এবং গোয়েন্দা কার্যক্রম গুটিয়ে ফেলার ব্যাপারে জাতিসংঘের কাছে একটি সময়সীমা পেশ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

এদিকে সৈন্য প্রত্যাহার করার সিরীয় সিদ্ধান্তের প্রতিবাদে দশ হাজার লোক বৈরুতের রাস্তায় বিক্ষোভ-সমাবেশ করেছে। তারা এ ব্যাপারে মার্কিনী হস্তক্ষেপের তীব্র নিন্দা জানায়। হিজবুল্লাহ জঙ্গী গ্র“প এ মিছিল-সমাবেশের আয়োজন করে।

হোয়াইট হাউজের নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হেডলি বলেন, সিরিয়ার সৈন্য প্রত্যাহার সম্পর্কে প্রাথমিক যে প্রতিবেদন পাওয়া গেছে তা অনুপ্রেরণাদায়ক।

তিনি আরও বলেন, এতদসংক্রান্ত আলোচনা-সমালোচনা প্রেসিডেন্ট আসাদের কানে পৌঁছতে শুরু করেছে। কিন্তু আমরা যা চাই তা কাজে দেখতে চাই; শুধু মুখে বললেই হবেনা।