২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন থেকে পূর্ণ সৈন্য প্রত্যাহারের সময়সূচি দেবে সিরিয়া

লেবানন থেকে পূর্ণ সৈন্য প্রত্যাহারের সময়সূচি জাতিসংঘের কাছে আগামি সপ্তাহেই পেশ করবে সিরিয়া। মধ্যপ্রাচ্যে নিয়োজিত জাতিসংঘ দূত একথা জানান। খবর বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 12:05 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

উত্তর সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল-আসাদের সঙ্গে বৈঠকের পর জাতিসংঘ দূত তেরিজে রোয়েড লারসন এক বিবৃতিতে এ কথা বলেন।

তিনি জানান, প্রেসিডেন্ট বাসার লেবানন থেকে গোয়েন্দা সার্ভিসসহ পূর্ণ সৈন্য প্রত্যাহারের প্রতিশ্র“তি দিয়েছেন।

লেবানন থেকে আংশিক সিরীয় সৈন্য প্রত্যাহার শুরুর পর প্রেসিডেন্ট আসাদ ও জাতিসংঘ দূতের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

লারসন জানান, আগামি সপ্তাহের শুরুতে নিউইয়র্কে পৌঁছার পর প্রেসিডেন্ট বাসার জাতিসংঘ মহাসচিব কফি আনানকে সম্ভাব্য সময়সূচির খুঁটিনাটি বিষয়ে অবহিত করবেন।