গুজরাটে বাস খালে, কমপক্ষে ২৫ ব্যক্তির সলিল সমাধি
ভারতের গুজরাট রাজ্যে শনিবার একটি বাস খালে পড়ে গেলে কমপক্ষে ২৫ ব্যক্তির সলিল সমাধি ঘটে।
একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এ দুর্ঘটনা সংঘটিত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তিনি আরও জানান, ভাগ্যক্রমে এক যাত্রী বেঁচে যান। তিনি সাঁতরিয়ে নিরাপদ স্থানে পৌঁছান এবং পুলিশকে দুর্ঘটনার খবর দেন।
তিনি বলেন, যে খালে বাসটি পড়েছে সেখানে পানির স্রোত তীব্র হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
