২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে বিদ্রোহীদের হাতে পাঁচ সৈন্য নিহত

ফিলিপাইনের দক্ষিনাঞ্চলীয় জোলো দ্বীপে মুসলিম বিদ্রোহীদের সঙ্গে সরকারী বাহিনীর সংঘর্ষে পাঁচ সৈন্য নিহত এবং চারজন আহত হয়েছে। দ্বীপটিতে বিদ্রোহী গ্র“পএবং সরকারী বাহিনীর মধ্যে দীর্ঘকাল ব্যাপী যুদ্ধ চলছে। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 12:45 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

ফিলিপাইনের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা অগাস্টিন ডেমা এলা বলেন, জেলে আটক মুসলিম গেরিলা নেতা নুর মিসৌরীর অনুসারী এবং আল কায়েদা নেটওয়ার্কের সাথে জড়িত আবু সায়াফ গ্র“পের সদস্যদের সম্মি¥লিত বাহিনীর সাথে সরকারী বাহিনীর সংঘর্ষ হয়। এতে একটি সাঁজোয়া যানও ক্ষতিগ্রস্ত হয়।