বাগদাদে আত্মঘাতি বোমা হামলায় একজন নিহত
ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতি বোমা হামলা হয়েছে। এই ঘটনায় কমপক্ষে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। ইরাকী পুলিশ বুধবার একথা জানায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পুলিশের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা জানায়, ওই ভবন থেকে আগুন অন্যত্র কয়েকটি হোটেলে ছড়িয়ে পড়ে। বোমা হামলাস্থলে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।
কৃষি মন্ত্রণালয় ভবনের পাশে আবর্জনাবাহী একটি ট্রাক বিস্ফোরণে উড়ে যায়। বোমা হামলার পর সেখানে আগুন ধরে যায়। কিন্তু পুলিশ বলছে, কৃষি মন্ত্রণালয়ের পাশের কয়েকটি হোটেলই ইরাকী বিদ্রোহীদের লক্ষ্য ছিলো । কারণ ওই হোটেলগুলো ইরাকী পুলিশের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছিলো।
বার্তা সংস্থা আরো জানায়, গত ফেব্র“য়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবার পর ইরাকে গেরিলা হামলা বাড়ছে। ইরাকে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। আর সেই সাথে গেরিলাদের হামলার আশংকাও বাড়ছে।
