২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালীয় সাংবাদিককে গুলি, জাতিসংঘের তদন্ত দাবী করেছে আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা

বাগদাদে ইরাকী বিদ্রোহীদের কাছ থেকে সদ্য মুক্তি পাওয়া ইতালীয় সাংবাদিককে গুলির রহস্য উদঘাটনের জন্যে জাতিসংঘের কাছে জরুরী তদন্তর দাবী করেছে একটি আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংস্থা। সাংবাদিক জিওলিয়ানা সেগ্রেনাকে বহনকারী গাড়ি লক্ষ করে মার্কিন বাহিনী গুলি করলে তিনি আহত এবং ইতালীয় গোয়েন্দা বিভাগের এক এজেন্ট নিহত হয়। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 04:57 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

প্যারিস ভিত্তিক  রিপোর্টার্স স্যানস ফ্রন্টিয়ার্সের  (আরএসএফ) মহা সচিব রবার্ট মেনার্ড বলেন জাতিসংঘের কাছে সাংবাদিক নিপীড়নের সঠিক কারণ সম্পর্কে জরুরি ভিত্তিতে তদন্দের দাবী জানিয়েছি।

মেনার্ড আরো বলেন, অতীতের মতো মার্কিন সেনাবাহিনী দ্বারা তদন্ত কাজ সম্পন্ন হলে চলবেনা। তারা ইরাকের প্যালেস্টাইন হোটেলে দুজন সাংবাদিককে হত্যার পর তদন্তের ব্যাপারে স্বচ্ছতার পরিচয় দেয়নি। আমরা সবকিছুর সঠিক তথ্য জানতে চাই।

সেগ্রেনা ইতালীয় কম্যুনিস্ট দৈনিক আইএল মেনিফেস্টোর একজন সংবাদদাতা। মাসখানেক আগে তিনি বাগদাদে বিদ্রোহীদের দ্বারা  অপহৃত হন।