জিন্নাহকে নিয়ে নতুন বই
পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ্র উপর একটি নতুন বই প্রকাশিত হয়েছে। লন্ডনের হাউজ অব লর্ডস-এ এক অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়। খবর বার্তা সংস্থার।
‘জিন্নাহ্- এ কারেকটিভ রিডিং অব ইন্ডিয়ান হিস্ট্রি’ অর্থাৎ ’জিন্নাহ: ভারতীয় ইতিহাসের সংশোধিত পাঠ’ নামক বইটিতে দাবি করা হয়েছে যে, ১৯৪৭ সালে ভারত বিভাজন আসলে জিন্নাহ এবং মহাত্মা গান্ধির ব্যক্তিত্বের দ্বন্দ্বের ফলাফল।
শনিবার রাতে লর্ড নবনীত ধোলাকিয়া বইটির মোড়ক উন্মোচন করেন।
বইটি লিখেছেন হল্যান্ডে বসবাসরত ভারতীয় পন্ডিত অসিয়ানন্দ। চলতি মাসের শেষের দিকে
নিউইয়র্ক এবং এপ্রিল মাসে নয়াদিল্লিতে বইটি বিক্রির জন্য ছাড়া হবে।
