২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ককে কার্যকর রাখার ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ

এশিয়ার স্থিতিশীলতার স্বার্থে সার্ককে কার্যকর রাখার ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 03:50 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

পাকিস্তান মুসলিম লিগের সেক্রেটারি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান ও সিনেটর মুশাহিদ হোসাইন সাইদ শুক্রবার চীনা রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত ভোজসভায় একথা বলেন । খবর বিভিন্ন বার্তাসংস্থার।

পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত ঝাও গ্যাঙরের সম্মানে আয়োজিত এ ভোজসভায় পাকিস্তানের বিশিষ্ট কূটনীতিক, সাংবাদিক ও বিশ্লেষকরা উপস্থিত ছিলেন।

মুশাহিদ হোসাইন পাকিস্তান ও চীনের মধ্যকার সম্পর্ককে একটি আদর্শ সম্পর্ক হিসেবে উল্লেখ করে বলেন, দুই দেশ আঞ্চলিক অগ্রগতি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, চীন পাকিস্তানের পরীক্ষিত বন্ধু এবং প্রত্যেক সঙ্কটকালীন পরিস্থিতিতে চীন পাকিস্তানকে সহযোগিতা করেছে।

মুশাহিদ হোসাইন বলেন, পাকিস্তানের সব রাজনৈতিক দলেরই চীনের সাথে সুসম্পর্ক রয়েছে।