জঙ্গীদের সাধারন ক্ষমা প্রশ্নে জম্মু-কশ্মীর সরকারের না
জম্মু - কাশ্মীর রাজ্য কর্তৃপক্ষ শুক্রবার বলেছেন, কাশ্মীরী জঙ্গী ও তাদের প্রকাশ্য সমর্থকদের সাধারন ক্ষমা দেয়ার কোন ইচ্ছা সরকারের নেই।
কর্তৃপক্ষ আরও জানায়, বিভিন্ন জঙ্গী গ্র“পের সাথে প্রকাশ্য যোগসাজোশ রয়েছে এমন প্রমান পাওয়ার পরও তাদের বন্দি করা হয়নি।
জম্মু ও কাশ্মীরে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী এ আর ভিরি আইন পরিষদের এক প্রশ্নের জবাবে বলেন, জন নিরাপত্তা আইনের অধীনে রাজ্যে কোন রাজনৈতিক বন্দি নেই।
