হত্যা হুমকির কারণে বেলজীয় এক মুসলিম মহিলা চাকরি ত্যাগ করতে বাধ্য হলেন
বেলজিয়ামে হুমকির মুখে এক মুসলিম মহিলা চাকরি ছেড়ে দিয়েছেন। তিনি যে প্রতিষ্ঠানে কাজ করতেন, তার মালিককে হত্যার জন্য টার্গেট করা হলে, বিষয়টি নিয়ে সারা দেশে হই চই শুরু হয়।
হত্যার হুমকি দিয়ে দ্বিতীয়বারের মতো চিঠি পাওয়ার পরিপ্রেক্ষিতে নাইমা আমজিল পদত্যাগ করেন। খবর বার্তা সংস্থার।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী গে ভারহফ্সতাদ এ ব্যাপারে হতাশা ব্যক্ত করে বলেন, হুমকিদাতাদের আটক করা হবে। নাইমা মরক্কো বংশোদ্ভুত।
মুসলিম হওয়ার কারনে এবং মাথায় স্কার্ফ পরার কারনে তাকে টার্গেট করা হয়।
একটি গ্র“পের পক্ষ থেকে তার চাকরিদাতা প্রতিষ্ঠানে হত্যার হুমকি দিয়ে বেশ কয়েকটি চিঠি পাঠানো হয়।
সর্বশেষ চিঠিতে হুমকিদাতারা নিজেদেরকে নিউ ফ্রী ফ্লান্ডার্স বলে পরিচয় দেয়।
চিঠিটিতে দু‘টি বুলেট ছিল। এতে বলা হয় যে, হত্যার প্রস্তুতি নেয়া হচ্ছে।
রাজনীতিকরা এবং ট্রেড ইউনিয়নগুলো হুমকি প্রদানের ঘটনার নিন্দা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত চাপের মুখে পদত্যাগ করলেন নাইমা আজমিল।
