পকিস্তানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
পাকিস্তানে শেরাটন হোটেলের সামনে বোমা হামলার মামলায় মৃতুদন্ডপ্রাপ্ত এক জঙ্গিকে করাচিতে গ্রেফতার করা হয়েছে। ২০০২ সালের জুনে এই বোমা হামলায় ১১ জন ফরাসী প্রকৌশলী এবং তিন পাকিস্তানী নিহত হয়। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
করাচিতে বুধবার পুলিশের সাথে এক বন্দুক যুদ্ধের পর মোহাম্মদ সোহেল গ্রেফতার হলেও তার ৫ সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। সোহেল তার মোটর বাইক থেকে পড়ে গিয়েছিল। তার সহযোগীদের গ্রেফতারের জন্য পুলিশ শহরব্যাপী অনুসন্ধান জোরদার করেছে। শেরাটন হোটেলের সামনে বোমা হামলায় জড়িত থাকার দায়ে সোহেলকে পলাতক থাকা অবস্থায় ২০০৩ সালে বিচারের রায়ে আরো দু’জনের সাথে মৃত্যুদন্ড দেয়া হয।
তার সম্বন্ধে বিশদ জানাতে অপারগতা প্রকাশ করে পুলিশ । তাদের মতে, যেহেতু এখনও জিজ্ঞাসাবাদ চলছে, তাই তার সম্বন্ধে কিছু বলতে গেলে তদন্ত কাজে বিঘœ সৃষ্টি হতে পারে। নিষিদ্ধ জঙ্গি গ্র“প হরকত জিহাদ-উল-ইসলামী এর সে একজন সক্রিয় সদস্য। করাচির শেরাটন হোটেলের সামনে বোমা হামলাসহ পাকিস্তানে সম্প্রতি বেশ কয়েকটি হামলার সাথে এই গ্র“প জড়িত বলে কর্তৃপক্ষ জানায়। তাদের দাবি, জঙ্গিদের বিরুদ্ধে সম্প্রতি বেশ কয়েকটি সাফল্য তারা পেয়েছে।
আরো কয়েকটি মামলায় জড়িত সন্দেহে সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে ওয়াল স্ট্রিট এর সাংবাদিক ডেনিয়েল পার্লকে অপহরন ও হত্যা এবং ২০০৩ সালের ডিসেম্বরে উওরাঞ্চলের শহর রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট মোশাররফের ওপর হামলার অভিযোগ রয়েছে।
