২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকসন মামলার স্বাক্ষী সাংবাদিক বশির কোনও জেরার জবাব দেননি

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে আনীত মামলার প্রধান দলিল হচ্ছে বৃটিশ সাংবাদিক মার্টিন বশিরের একটি তথ্যচিত্র। বশির হচ্ছেন এ মামলার প্রথম স্বাক্ষী। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 03:07 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

কিন্তু সান্তা মারিয়াতে মামলার শুনানির দ্বিতীয় দিনে সাংবাদিক বশির প্রতিপক্ষের প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান।

তথ্যচিত্রটি বিচারকরা দেখেছেন। তা’তে জ্যাকসন একটি বালকের হাত ধরে আছেন এরকম একটি দৃশ্য আছে।

বুধবারে এ মামলার শুনানি পুনরায় শুরু হবে।

জ্যাকসনের বিরুদ্ধে আনীত এ অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে তার ২১ বছরের সাজা হবে।

তথ্যচিত্রে জ্যাকসনের সাথে বালকটিকে বিছানায় শুয়ে থাকতে দেখা গেছে। কিন্তু জ্যাকসন জানান, সেখানে শিশুটির সাথে আপত্তিকর কোনও দৃশ্য দেখা যায়নি।