লন্ডনের নতুন আইনে অবিবাহিত দম্পতিরা সন্তান দত্তক নিতে পারবে
বৃটেনে গত ৩০ বছরের দত্তক আইনের ইতিহাসে প্রথমবারের মতো অবিবাহিত ও সমকামী দম্পতিরা একই সাথে সন্তানের অভিভাবকত্ব পাবেন।
অতীতে ইংল্যান্ডে অবিবাহিত দম্পতিদের যে কোন একজন সন্তানের অভিভাবকত্ব পেতেন।
’দত্তক ও শিশু আইন’এ অবিবাহিত বাবা-মা’রা কিছু নতুন অধিকার ভোগ করবেন, খবর বার্তা সংস্থার।
২০০২ সালে পাশ হওয়া এ আইনের প্রতি সমর্থন জানিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এই আইনে,বাবা-মা’রা ‘বিশেষ অভিভাবকত্ত্ব’ নির্দেশনামার জন্য আবেদন করতে পারবে এবং এতে তারা শিশুটির ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করার অধিকার পাবেন।
এ আইনটির বলে যে বাবা-মা’রা আগে সন্তানের অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন তারা সন্তানদের ফিরে পাবেন।
এ পরিবর্তিত আইনটি ইংল্যান্ড কে একবিংশ শতকে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ এ্যাসোসিয়েশন ফর এ্যাডপশন এন্ড ফস্টারিং (বিএএএফ)’এর মহা কার্যনির্বাহী ফিলিসিটি কোলিয়ার।
