২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রীদের শীর্ষদশে ব্লেয়ার

দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেতা উইন্সটন চার্চিল কে পেছনে ফেলে ব্লেয়ার শীর্ষ দশ দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2005, 01:36 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

১৯৯৭ সাল থেকে পরপর তিনবার সাধারণ নির্বাচনে জয়লাভকারী ব্লেয়ার হেনরী অ্যাসকুইথের আট বছর ২৪৪ দিনের মেয়াদও ছাড়িয়ে গেছেন।

 এ পর্যন্ত মোট ৫১জন ব্রিটেনের ১০ নং ডাউনিং স্ট্রীটের প্রধানমন্ত্রী বাসভবনে ছিলেন।

সপ্তম অবস্থানে থাকা ব্লেয়ার খুব শিগগিরি গত ১০০ বছরে সবচেয়ে বেশি সময় থাকা রক্ষণশীল দলের প্রধানমন্ত্রী লৌহ মানবী মার্গারেট থ্যাচার কে পেছনে ফেলে যাবেন।

উল্লেখ্য, শীর্ষ দশে থাকা প্রধানমন্ত্রীদের তালিকায় রয়েছেন, স্যার রবার্ট ওয়ালপোল ( প্রধানমন্ত্রীত্ব কাল ১৭২১-৪২), উইলিয়াম পিট(১৭৮৩-০১, ০৪-০৬), রবার্ট ব্যাঙ্কস জেনকিনসন (১৮১২-২৭), রবার্ট গ্যাসকোয়েন সেসিল (১৮৮৫-১৯০২), উইলিয়াম এওয়ার্ট গ্ল্যাডস্টোন, (১৮৬৮-’৭৪, ’৮০-’৮৫,’৮৬,’৯২-’৯৪), লর্ড নর্থ, (১৭৭০-৮২), মার্গারেট থ্যাচার (১৯৭৯-৯০), হেনরি পেলহাম (১৭৪৩-৫৪), হেনরে জন টেম্পল, ভিসকাউন্ট পামারস্টন (১৮৫৫-৫৮,৫৯-৬৫), হারবার্ট হেনরী অ্যাসকুইথ(১৯০৮-১৬)