ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই মার্কিন নৌসেনার অব্যাহতি
ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই মার্কিন নৌসেনাকে ফিলিপাইন ত্যাগের অনুমতি দেয়া হয়েছে।
কৌঁশুলিরা তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের না করার সিদ্ধান্ত নেয়ায় অভিযুক্ত আলবার্ট লারা এবং কোরি ব্যারিস মার্কিন দূতাবাসের হেফাযত থেকে তাদের কর্মস্থল জাপানের ওকিনাওয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ফিরে গেছে।
মোট ৪ জনের বিরুদ্ধে ২২ বছর বয়সী এক ফিলিপিনো মহিলা কে ধর্ষনের অভিযোগ আনা হলেও লারা ও ব্যারি এ অপরাধ সংঘটনের সময উপস্থিত ছিলো না বলে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
উল্লেখ্য,’সুবিক বে’ তে এক যৌথ মহড়া চলার সময়ে ধর্ষণের এ ঘটনা টি ঘটে।
ধর্ষিতার আইনজীবিরা এদের দু’ জন কেও আইনের আওতায় আ্নার জন্য উচ্চতর আদালতে যাবেন বলে জানিয়েছেন।
মানবাধিকার কর্মীরা বলছেন, মার্কিন বাহিনীর এ ধরণের অনৈতিক কার্যকলাপ ঔপনিবেশিক সময়ের অনাচারের কথা মনে করিয়ে দিচ্ছে।
ফিলিপাইনে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে ধর্ষণের দায়ে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদন্ড অথবা মৃত্যুদন্ডের বিধান রয়েছে।
