সক্রিয় রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিলেন বাজপেয়ী
ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মুম্বাই এর শিবাজী পার্কে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক দলীয় সভায় বাজপেয়ী ক্ষমতার রাজনীতি থেকে অবসর নেবার ঘোষণা দিলেন।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দলের প্রয়োজনে তিনি সব প্রয়োজন কে ঊর্দ্ধে রেখে কাজ করে যাবেন, কিন্তু রাষ্ট্রক্ষমতা গ্রহণে তাঁর আর আগ্রহ নেই।
ভারতীয় জনতা পার্টির(বিজেপি) রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রায় সাড়ে তিন ঘন্টাব্যাপী সমাবেশের একেবারে শেষ পর্যায়ে আকস্মিকভাবে তিনি এ ঘোষণা দিলেন।
এর আগে ১৯৯৯ সালে তিনি রাজনীতি থেকে সরে যাবার ব্যাপারে সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত দলের অনুরোধে দায়িত্ব নিয়েছিলেন।
এছাড়া এ জনসভায় নাটকীয়ভাবে তিনি প্রমোদ মহাজন কে লক্ষণ এবং দলটির সভাপতি লালকৃষ্ণ আদভানী কে রামের সঙ্গে তুলনা করেন।
