মস্কোতে মানসিক রোগীদের আশ্রমে অগ্নিকান্ডে নিহত ৭, আহত ১২
রাশিয়ার রাজধানী মস্কোর কাছের এক মানসিক রোগীদের আশ্রমে বৃহস্পতিবার এক অগ্নিকান্ডের ঘটনায় কমপক্ষে সাতজন নিহত ও আরও ১২ জন আহত হয়েছে।
রাশিয়ার সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির ইতার-তাস সংবাদ সংস্থা জানিয়েছে, অগ্নিকান্ডের সময় মানসিক রোগীদের ওই আশ্রমটিতে ৫২জন অবস্থান করছিল।
মস্কোর কাছাকাছি ডিমিতরোভস্কি পোগোস্ট শহরে বৃহস্পতিবার ভোরে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকান্ডের কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। সকল রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
ইতার-তাস আর জানায়, পানির সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় আগুন নেভানোর কাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।
