অস্কার এওয়ার্ডের সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে জমা পড়েছে ৩০০টির অধিক চলচ্চিত্র
সম্মানজনক পুরস্কার অস্কার এওয়ার্ডের বেস্ট ফিল্ম ক্যাটাগরিতে ৩০০টির অধিক চলচ্চিত্র জমা হয়েছে বলে জানান অস্কার আয়োজক কর্তৃপক্ষ।
দি একাডেমী অফ মোশন পিকচার আর্ট এন্ড সাইন্স জানায়, বাছাই পর্বে ৩১১টি চলচ্চিত্র জমা পয়েছে। বেস্ট ফিল্ম ক্যাটাগরিতে পড়া চলচ্চিত্রগুলো থেকে পাঁচটি চলচ্চিত্র বাছাই করা হবে।
আগামী বছরের মার্চে অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচার করা হবে।
একাডেমী থেকে এক বিবৃতিতে বলা হয়, “২০০৪ সালের চাইতে এবার ১৬ দশমিক পাঁচ শতাংশ বেশি চলচ্চিত্র সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে জমা পড়েছে। ৩২ বছরের মধ্যে প্রথমবার সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে নির্বাচনযোগ্য ৩০০টির বেশি চলচ্চিত্র জমা পড়েছে।”
অস্কার মনোনয়ন প্রাপ্তদের নাম ৩১ জানুয়ারি ঘোষণা করা হবে।
লসএঞ্জেলসে পাঁচ মার্চ ৭৮তম একাডেমী এওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
