২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আলকায়দা কম্পিউটার বিশেষজ্ঞ নিহত

আল কায়দা নেটওয়ার্কের সৌদী আরবের এক কম্পিউটার বিশেষজ্ঞ পুলিশের গুলিতে নিহত হয়েছে। বুধবার সৌদি স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের এক বিবৃতিতে এই কথা জানানো হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

মোহম্মদ আবদেল রহমান আল সোয়াইলিমি (২৩) নামের ঐ সৌদি নাগরিককে পুলিশ গত মঙ্গলবার হত্যা করে। রিপোর্টে বলা হয়, সম্প্রতি পাঁচ পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করার পর পুলিশ সোয়াইলিমিকে হত্যা করেছে।

সোয়াইলিমি সৌদি আরবের সন্ত্রাসী কার্যক্রমের সাথে সম্পৃক্ত এমন একজন টপলিষ্টেড আল কায়দা সদস্য।