২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে ছ’জন আল কায়েদা সন্ত্রাসী কে মৃত্যুদন্ড প্রদান

আল-কায়েদার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে কুয়েতে ছ’জন জঙ্গী কে মৃত্যুদন্ড দেয়া হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 12:31 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

ইরাক এবং সৌদি আরবে চরমপন্থীদের সাথে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন কে গ্রেপ্তার করা হয় এ বছরের গোড়ার দিকে।পুলিশ সূত্র জানায় এদের মধ্যে কেউ কেউ  কুয়েতের পশ্চিমাঞ্চলীয় স্থাপনায় আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করার অভিযোগ স্বীকার করেছে।অভিযুক্তদের ৩৭ জনের মধ্যে ৭ জন পলাতক এবং ১৫ জন চার মাস থেকে ১৫ বছর পর্যন্ত  বিভিন্ন মেয়াদে কারাভোগ করছে। একজন কে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে।

এর আগে তিন সদস্য বিশিষ্ট বিচারকমন্ডলী কে বিবাদী পক্ষের উকিল বলেন, অভিযুক্তরা নানা ভাবে প্রতারিত হয়েছে, তাদের কোন অবস্থায় এত গুরুতর দন্ড দেযা উচিৎ হবে না। ইরাকে নারী ও শিশুদের ওপর মার্কিন সৈন্যদের বর্বরোচিত আচরণের নিন্দা জানাতেই মূলতঃ এরা এ আত্মঘাতী হামলার পথ বেছে নিয়েছে। তারা মনে করছে এমন অবস্থায় জিহাদ ছাড়া তাদের অন্য কোন উপায় ছিল না।

আভিযোগ রয়েছে জোর করে তাদের থেকে সাক্ষ্য আদায় করা হয়েছে।