২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন হোটেল চেইন ধূমপান নিষিদ্ধ করেছে

বিশ্বখ্যাত ওয়েস্টিন হোটেল এ্যান্ড রিসোর্ট মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তাদের ৭৭টি হোটেলের রুম, রেঁস্তরা, বার এবং পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 12:22 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

ওয়েস্টিন হোটেল কর্তৃপক্ষ ২০০৬ সালের জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করবে।

শুধুমাত্র অতিথিরা বারান্দা এবং হোটেলের সীমানার বাইরে ধূমপান করতে পারবেন।

কর্তৃপক্ষ জানায়, ৯২ শতাংশ অতিথি ধূমপান মুক্ত কক্ষ চান।

ওয়েস্টিন হোটেলের ভাইস প্রেসিডেন্ট স্যু ব্রাশ জানান, কেউই একটি ধোঁয়ায় পরিপূর্ণ কক্ষে প্রবেশ করতে চায় না, এমনকি ধূমপায়ীরাও নয়।

বিশ্বের ১২১টি ওয়েস্টিন হোটেলের শাখায় ধূমপান করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি।