ভেনেজুয়েলাতে আতশবাজির দোকানে বিষ্ফোরণে কমপক্ষে ৪ জন নিহত
পশ্চিম ভেনেজুয়েলা শহরে বছর শেষের উৎসবের জন্য আতশবাজি বিক্রয়ের সময় এক বিষ্ফোরণে কমপক্ষে চারজন নিহত হয়, মঙ্গলবার উদ্ধারকারীরা একথা জানায়।
মানবিক নিরাপত্তা এজেন্সির পরিচালক এন্টনিও রিভেরো বলেন, আহত আরো চার ব্যক্তির মৃত্যুর আশংকা রয়েছে, কিন্তু উদ্ধারকর্মীরা দ্রুত সেখানে পৌঁছুতে না পারার কারণে বিক্রিত বন্দুক ও গোলাবারুদ বিষ্ফোরিত হয়ে আগুন আরো বেশি ছড়িয়ে পড়ে।
তিনি আরো বলেন, তবে উদ্ধারকারীরা বিষ্ফোরণের পর বলিভার রাজ্যের ব্যস্ত কিউদাদ গুআইয়ানা শহরে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও আতশবাজির দোকানটির ক্ষেত্রে তারা ব্যর্থ হয়।
দোকানে অনেক গোলাবারুদ থাকার কারণে নিরাপত্তার জন্য উদ্ধারকারীরা সেখানে গিয়ে আরো লাশ আছে কিনা তা খোঁজ করতে পারছেন না। তবে মৃতের সংখ্যা ৪ থেকে ৮জন হতে পারে বলে রিভেরো জানান।
