ভারত ও পাকিস্তানের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করবে ওয়াশিংটন
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে শক্তির ভারসাম্য আনতে আগামী বছরের শুরুতে বুশ প্রশাসন তাদের কাছে ব্যাপক আকারে অস্ত্র বিক্রি করতে যাচ্ছে।
গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ও প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড পৃথকভাবে পূর্ব কোন ঘোষণা ছাড়াই যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী লড়াইয়ের প্রধান শরীক পাকিস্তান সফর করেছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি বলেছেন, ১৬ বছর বিরতির পর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ--১৬ যুদ্ধবিমান কেনার প্রস্তাবের ব্যাপারে ইসলামাবাদ আগামী বছর সিদ্ধান্ত।
চলতি মাসের শুরুতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার প্রধান ও মার্কিন বিমান বাহিনীর লে. জেনারেল জেফরি কোহলার বলেছেন, অক্টোবরের ভয়াবহ ভূমিকম্পের কারণে পাকিস্তান আরও বিমান ক্রয়ের বিষয়টি বিবেচনা করবে।
৮ অক্টোবরের ভূমিকম্পে পাকিস্তানের ৮৭,০০০ ও প্রতিবেশী ভারতের প্রায় ১,৪০০ লোক নিহত হয়।
একইঞ্জিনচালিত বহুমুখী ব্যবহার উপযোগী এফ-১৬ বিমান উৎপাদন করেছে ম্যারিল্যান্ডভিত্তিক লকহিড মার্টিন কর্পোরেশন বিথিসডা।
পাকিস্তানের পরমাণু কর্মসূচির কারণে ওয়াশিংটন ১৯৯০ সালে দেশটির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয়। এ বছরের মে মাসে পেন্টাগন মার্কিন কংগ্রেসকে পাকিস্তানের কাছে ৩০০ এআইএম-৯এম-১/২সাইডউইন্ডার, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, ৬০টি হার্পুন ক্ষেপণাস্ত্র বিক্রি করার প্রস্তাব করে। সবকিছু মিলিয়ে এগুলোর দাম পড়বে ২২৬ মিলিয়ন মার্কিন ডলার।
এদিকে পাকিস্তানের পাশাপাশি ভারতের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করতে ওয়াশিংটন আগামী বছর বছর চেষ্টা চালাবে বলে জানা গেছে।
কোহলার এক সাক্ষাৎকারে বলেন, ভারতের ১২৬টি বহুমুখী যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের ঠিকাদারিটি লাভ করতে অন্যান্য অস্ত্রের মধ্যে ভারতের কাছে স্টেট অব দ্য আট রাডার সিস্টেম বিক্রি করবে কিনা সে ব্যাপারটি বুশ প্রশাসন খতিয়ে দেখছে।
ভারতের কাছে অ্যাক্টিভ ইলেক্ট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারেই রাডার (এইএসএ) বিক্রির বিষয়টি ওয়াশিংটন বিবেচনা করবে।
ভারতের বিশাল অঙ্কের ঠিকাদারিটা লাভ করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে সুইডেন, ফ্রান্স ও রাশিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে।
কোহলার গত বছর তিন বার ভারত সফর করেছেন এবং আগামী বছরের মার্চে সেখানে যেতে পারেন বলেও তিনি জানিয়েছেন। আর তার আগেই জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্র“য়ারির শুরুর দিকে তিনি তার ডেপুটি রিচার্ড মিলিসকে ভারতে পাঠাতে পারেন বলে কোহলার উল্লেখ করেছেন।
