২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়া ম্যাগনেট ক্যারি প্যাকারের জীবনাবসান

অস্ট্রেলীয় মিডিয়া ম্যাগনেট ক্যারি পেকার ও দেশটির সবচেয়ে ধনী ব্যক্তি ক্যারি পেকার সিডনিতে তার বাড়িতে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 09:39 AM

Updated : 26 Apr 2022, 06:25 PM

নাইন নেটওয়ার্ক টিভি স্টেশন ও অস্ট্রেলিয়ান ওমেন্স উইকলির মত ম্যাগাজিনগুলোর পিছনে প্যাকার্স পাবলিশিং অ্যান্ড ব্রডকাস্টিং লিমিটেডের (পিবিএল) নিয়ন্ত্রণ রয়েছে। তিনি অস্ট্রেলিয়ান কনসলিডেটেড প্রেসের পাশাপাশি পিবিএল মেলবোর্ন ক্রাউন ক্যাসিনোর মালিক।

ফর্বস ম্যাগাজিন চলতি বছরে বলেছে, ক্যারি প্যাকারের সম্পদের পরিমাণ পাঁচ বিলিয়ন মার্কিন ডলার।

১৯৭৭ সালে ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজ প্রতিষ্ঠার পর বিশ্বে প্যাকারের নাম ছড়িয়ে পড়ে। তখন তিনি ওয়ার্ল্ড সিরিজের ব্যানারে পৃথিবীর সেরা সেরা ক্রিকেট খেলোয়াড়দের মাঠে নামিয়ে হইচই ফেলে দিয়েছিলেন।

প্যাকারই খেলাধূলাকে বিশেষ করে ক্রিকেটকে টেলিভিশনে স্থান করে দেন বলে ক্রীড়াবোদ্ধারা মন্তব্য করেছেন।

প্যাকারের মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি। তবে মৃত্যুর আগে তাকে ক্যান্সারের সাথে লড়াই করতে হচ্ছিল এবং তার একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল।

প্যাকারের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নিজের বাড়িতে তার পরিবারের পাশেই তিনি শান্তিপূর্ণভাবে মারা গেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই সন্তান জেমস ও গ্রেটেলকে রেখে গেছেন।