২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন দূর্ঘটনায় জাপানে নিহত ৪, আহত ৩৩

জাপানের উত্তরাঞ্চলে প্রচন্ড শৈত্য প্রবাহের কারণে একটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। সোমবার কর্তৃপক্ষ সূত্র জানায়, এতে চারজন নিহত এবং ৩৩জন আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 11:30 AM

Updated : 26 Apr 2022, 06:25 PM

রোববার সন্ধ্যায় টোকিও থেকে ১৮০কি.মি. উত্তরে ইয়ামাগাতা অঞ্চলে ট্রেনটির ছয়টি বগির পাঁচটি বগি লাইনচ্যুত হলে এর তিনটি বগি উল্টে যায়।

হাসপাতালে নেয়া আহত ব্যক্তিদের জীবন সংকটাপূর্ণ নয় বলে ইয়ামাগাতার পুলিশের মুখপাত্র জানিয়েছে। আহতদের বেশিরভাগ প্রথম দুটি বগির যাত্রী ছিল। খবর বার্তা সংস্থার।

কতজন যাত্রী ট্রেনটিতে অবস্থান করছিল সে ব্যাপারে এখনো পরিষ্কার জানা না গেলেও কর্তৃপক্ষ জানিয়েছে ট্রেনে যাত্রী ছিল ৩০জন। কিন্তু আহত ও নিহতদের হিসেব অনুযায়ী যাত্রী সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইয়ামাগাতার পুলিশের মুখপাত্র জানায়, এলাকাটিতে প্রচন্ড গতিতে বাতাস বয়ে যাবার সতর্কীকরণ ছিল। জনসম্প্রচার কেন্দ্র এনএইচকে’র সাথে ট্রেনের পচিালকের দূর্ঘটনার আগ মুহুর্ত পর্যন্ত যোগাযোগকালে জানা যায় একটি প্রচন্ড বাতাস এসে ট্রেনটিতে ধাক্কা মেরেছিলো ।

গত কয়েকদিনে ব্যাপক তুষারপাত ও শৈত্যপ্রবাহের কারণে জাপানে এ পর্যন্ত প্রায় ৮জন লোক মারা গেছে, তবে রোববারের দূর্ঘটনার জন্য তুষারপাত মূল কারণ নয়।