নীরবতা ও প্রার্থনার মাধ্যমে এশিয়ায় উদযাপিত হলো সুনামি
গেল বছরের ভয়াবহতম সামুদ্রিক তান্ডব সুনামিতে প্রাণ হারানো হাজার হাজার মানুষকে সোমবার ভারত মহাসাগরীয় অঞ্চলের অধিবাসীরা বেদনা ভরে স্মরণ করে।
এ এক বছরে সুনামি আক্রান্ত বহু স্থান পুননির্মাণ করলেও প্রিয়জন হারানোর বেদনা ভোলার নয় বলে জানান অগণিত ভুক্তভুগি মানুষ।
আক্রান্ত জাতিগুলো সুনামির দিনটি কয়েক মিনিট নীরবতা পালন করে শুরু করে, এর পর দিনব্যাপী চলে প্রার্থনা।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো ব্যামবেঙ্গ ইউডহোইয়োনো বান্দা এ অঞ্চলের বায়তুল আহমান মসজিদে সকলের সাথে এক মিনিট নীরবতা পালন করেন।
সুনামির তান্ডবে ১৭০,০০০ মানুষ মারা যায় কিংবা নিখোঁজ রয়েছে। শুধুমাত্র আচেহ প্রদেশে পাঁচ লক্ষ মানুষ ঘর-বাড়ি হারায়।
পুরো ইন্দোনেশিয়া সুনামিতে লন্ডভন্ড হয়েছিল। তাছাড়া শ্রীলঙ্কা, ভারত ও থাইল্যান্ডও সামুদ্রিক জলচ্ছাস সুনামি আক্রান্ত হয়।
এদিকে ইন্দেনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো প্রাকৃতিক দূর্যোগের পূর্বে বিপদসংকেত প্রদানকারী ‘ওয়ারনিং সিস্টেম’ উদ্বোধনি অনুষ্ঠানে যোগদান করেন।
ফুকেট দ্বীপে বক্তব্য রাখেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াতরা এবং রাজ পরিবারের সুনামিতে সন্তানহারা এক বাবা ।
ভূমিকম্পের কেন্দ্রস্থল সুমাত্রার গভীর সমুদ্রে হলেও সুনামির তান্ডব ছড়িয়ে পড়েছিল আফ্রিকার সোমালিয়া পর্যন্ত। প্রায় ৩৩ ফুট উপরে উঠে এসেছিল সাগরের পানি। সুমাত্রা, থাইল্যান্ড এবং অন্যান্য অঞ্চলের পর্যটন এলাকাগুলো পানির তোড়ে হারিয়ে গিয়েছিল।
সুনামির পরে সকল দেশ, আন্তর্জাতিক সাহায্য সংস্থা এবং দাতা সংস্থাগুলো আক্রান্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সরকার এবং বহুজাতিক সংস্থাগুলো পুননির্মাণের কাজে সাত দশমিক তিন বিলিয়ন ডলারের বেশি অর্থ এবং বেসরকারি দাতা সংস্থাগুলো আরও পাঁচ দশমিক সাত বিলিয়ন ডলারের তহবিল গড়ে তোলে ।
