মহাকাশচারীদের খাবার তৈরীর আমন্ত্রণ পেলেন ফ্রান্সের রন্ধনশিল্পী
ফ্রান্সের বিখ্যাত রন্ধনশিল্পী অ্যাঁলাই দুকা’ কে মহাকাশচারীদের জন্য খাবার তৈরীর আমন্ত্রণ জানানো হয়েছে।
ইউরোপের মহাকাশচারীরা মহাশূন্যে আর শুকনো রুটি খেয়ে থাকতে চাইছেন না। তাই ডাক পড়েছে দুকা’র।
ইউরোপের মহাকাশ এজেন্সি দুকা কে এমন খাবারের ফরমাস করেছে, যা কেবল দেহ কে সুগঠিত রাখবে না, মঙ্গলে ১০০০দিন অবস্থানের মত মনোবলও দেবে।
দুকার খাদ্য তালিকায় রয়েছে, রোদে শুকোনো টমেটো ,পেঁয়াজ, আলু,ভাত, সয়ার পুডিং,লেটুস ও শাক। কারণ রোদে শুকোনো এসব খাবার অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে।
দুকা বলছেন তিনি এমন খাবার তৈরি করবেন যে মহাকাশচারীরা ভাববেন নিজ বাড়ীর খাবার টেবিলে বসে তাঁরা তাঁদের প্রিয় সব খাবার খাচ্ছেন।
