চীনের একটি বারে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডনের একটি বারে বড়দিনের রাতে এক অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে।
বার্তা সংস্থা জানায়, উন্নত শহর ঝংসানের একটি শহরতলীতে রোববার বাংলাদেশ সময় রাত ১১টায় এ অগ্নিকাণ্ড ঘটে।
তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে।
চীনের বার, হোটেল এবং ডিস্কোগুলোতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গত জুন মাসে সান্তুর গুয়াংডন শহরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৩১ জন মারা যায় এবং ১৫ জন আহত হয়।
১০ দিন আগে চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ জিলিনের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩৯ জন নিহত এবং ১৮২ জন আহত হয়।
চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় গত সপ্তাহে জানায়, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সারাদেশে দুই লাখ ২২ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুই হাজার ৪৮ জনের প্রাণহানি ঘটে এবং দুই হাজার ৮০ জন আহত হয়।
