আইএমএফ ইরাকের অর্থনৈতিক সংস্কারে ৬৮৫ মিলিয়ন ডলার ঋণ দিবে
আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ইরাকের অর্থনৈতিক সংস্কারের জন্য নতুন করে ৬৮৫ মিলিয়ন ডলার ঋণ প্রদানের বিষয়ে সম্মত হয়েছে।
যুদ্ধ বিধ্বস্ত ইরাকের সরকার সেদেশের পুনর্গঠনে সঠিক নীতি গ্রহণ করায় আইএমএফ এ সহায়তা দিতে সম্মত হয়।
বুশ প্রশাসন আইএমএফ’র এ ঋণ প্রকল্পকে স্বাগত জানিয়েছে। যুক্তরাষ্ট্র আশা করছে আইএমএফ’র এ অনুমোদন ওয়াশিংটনের উপর ইরাকের অর্থনৈতিক নির্ভরশীলতা হ্রাস করবে।
আইএমএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক তাকাতোসি কাতো বলেন, ইরাক ২০০৫ সালে নিরাপত্তাহীনতার মধ্যে থেকেও তার সমষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে।
সাদ্দাম হোসেনের সরকার যেসব প্রতিষ্ঠানের কাছে ঋণী ছিল তাদের দাবি মেটানোর জন্য ২০০৪ সালে আইএমএফ জরুরি ভিত্তিতে যুদ্ধ বিধ্বস্ত ইরাককে ৪৩৬ মিলিয়ন ডলার ঋণ প্রদান করে।
