ইরাকি সংসদ নির্বাচন পুণরায় গ্রহণ করার কোন কারণ নেই: জাতিসংঘ
জাতিসংঘ জানিয়েছে, ভোট কারচুপির অভিযোগ সত্ত্বেও নতুন করে গত সপ্তাহের ইরাকি সংসদ নির্বাচন গ্রহণ করার কোন কারণ নেই।
আরবের সুন্নি সম্প্রদায় বাগদাদে অনুষ্ঠিত গত সপ্তাহের নির্বাচনকে বিরোধিতা করে তা পুণরায় গ্রহণের দাবি জানিয়েছে।
ইরাকের নির্বাচন কমিশনের জাতিসংঘ পরামর্শদাতা ক্রেইজ জেনেস বলেন, “অভিযোগগুলো তেমন সুস্পষ্ট ও তাৎপর্যপূর্ণ নয়।”
বৃহস্পতিবার সুন্নিদের ৩৫টি দল নির্বাচনের আংশিক ফলাফলে শিয়াদের নেতৃত্বাধীন জোটের প্রাধান্য প্রত্যাখ্যান করেছে।
প্রধান সুন্নি আরবদের জোটগুলোর সাথে সাবেক প্রধানমন্ত্রী আয়াদ আলাাবির ইরাকি ন্যাশনালিস্ট পার্টি এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে।
শুক্রবার বাগদাদে হাজার হাজার সুন্নি এবং ধর্ম নিরপেক্ষ শিয়া জনগোষ্ঠী এই নির্বাচনের বিরোধিতা করে এবং পুণরায় নির্বাচনের দাবি জানায়। নির্বাচনের চূড়ান্ত ফলাফল আগামী জানুয়ারি মাসের শুরুর দিকে দেয়া হতে পারে।
ইরাকের রাষ্ট্রপতি জালাল তালাবানি গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন যে, তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসে রাজনৈতিক কার্যক্রমের একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করবেন।
