ইরাকে নির্বাচনের ফলাফল প্রত্যাখানের হুমকি
নির্বাচনে কারচুপির অভিযোগে ইরাকে সুন্নী ও ধর্মনিরপেক্ষ দলগুলো সম্মিলিতভাবে ফলাফল প্রত্যাখানের হুমকি দিয়েছে।
এক সংবাদ সম্মেলনে ৩৫টি দলের প্রতিনিধিরা তাদের দায়েরকৃত অভিযোগের তদন্ত না হলে নতুন পার্লামেন্ট বয়কট করবে বলে জানিয়েছে।
ইরাকি এ্যাকর্ড ফ্রন্ট, সালেহ্ আল মুতলাকের ইরাকি ফ্রন্ট ফর ন্যাশনাল ডায়ালগ এবং আয়াদ আলাবির ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে বাগদাদের গ্রিন জোনে বৃহস্পতিবার যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করে।
কমিশন বলছে,তারা বিষয়টি খতিয়ে দেখবে, তবে এতে নির্বাচনের পুরো ফলাফলে তেমন কোন প্রভাব পড়বে না।
নির্বাচনের আংশিক ফলাফলে শিয়া নের্তৃত্বাধীন ইউনাইটেড ইরাকী এ্যালায়েন্সের (ইউআইই) প্রাধান্য দেখা গেছে।
দক্ষিণের আটটি প্রদেশসহ বাগদাদ ও বসরায় ইউআইই এবং উত্তরের চারটি প্রদেশে দলটির শরিক কুর্দিস্তান এ্যালায়েন্স জয়লাভ করেছে।
কিন্তু সুন্নি অধ্যুষিত চারটি প্রদেশে সুন্নি আরবদের ’ইরাকি এ্যাকর্ড ফ্রন্ট’ নির্বাচনী ফলাফলে শীর্ষে রয়েছে।
